![]() |
| Model Tinni Wants To Back In Normal Life |
তারকা শ্রাবস্তী দত্ত তিন্নির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সাবলীল অভিনয় দক্ষতা আর সুনিপুন উপস্থাপন তাকে খুব অল্পসময়েই করে তুলেছিল জনপ্রিয়। জনপ্রিয়তার তুঙ্গে যখন এই অভিনেত্রী ঠিক তখনই ছোটপর্দার অভিনেতা হিল্লোলের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হন অতঃপর বিয়ে। তবে তিন্নি ভাগ্য বুঝি সুপ্রসন্ন ছিল না তাই তো বিয়ের পরে মুক্তি পাওয়া সিনেমা একে একে ফ্লপ করতে শুরু করে ঝিমিয়ে পড়েন তিনি। এখানেই শেষ নয় পড়তি ক্যারিয়ারের সাথে সাথে যেন ভাঙ্গনের সুর বাজতে থাকে বৈবাহিক জীবনেও। পরিনতি বিবাহ বিচ্ছেদ অতঃপর একমাত্র মেয়ের থেকে দূরে চলে এসে বন্ধুত্ব গড়ে তোলেন মাদকের সাথে। এরপরের তিন্নিকে আমরা সবাই জানি। তার সুন্দর মুখশ্রি যেন এখন কঙ্কালসার। তবে এই রাস্তা থেকে ফিরে আসতে চান তিনি। ২৮ আগস্ট রেডিও স্বাধীনের একটি অনুষ্ঠানে তিন্নি নিজের জীবনের নানা গল্প তুলে ধরেন, জানান ফিরে আসার কথা। তিনি বলেন, 'আমি মিডিয়ায় ফিরতে চাই। কাজ করতে চাই আগের মতো। আর এ জন্যই এ অনুষ্ঠানে আসা। দর্শকদের ভালোবাসা থেকে আর দূরে থাকতে চাই না।' অন্যদিকে মিডিয়া সংশ্লিষ্ট অনেককে বলতে শোনা যায়, তিন্নি কাজ শুরু করুক তা আমরা চাই। তবে সত্যিই কি তিন্নি আবারো কাজ শুরু করবেন!









